,

ভারতে একদিনেই ১,৫২,৮৭৯ জনের করোনা শনাক্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একদিনে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তে নতুন রেকর্ড হয়েছে। আজ রবিবার সকালে জানানো হয়েছে, এর আগের ২৪ ঘণ্টায় ভারতে ১,৫২,৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। একই সময়ে সুস্থ হয়েছে ৯০ হাজার ৫৮৪ জনের এবং মৃত্যু হয়েছে ৮৩৯ জনের।

করোনাভাইরাস সংক্রমণ হারের ঊর্ধ্বগতি রোধে ভারতের বিভিন্ন রাজ্যে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শনিবার দিল্লি সরকারও নতুন বিধিনিষেধ আরোপ করেছে। করোনা সংক্রমণ প্রতিরোধে ৩০ এপ্রিল পর্যন্ত আরোপিত বিধিনিষেধ কার্যকর থাকবে। নিষেধাজ্ঞার মধ্যে আছে রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ, সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া, বিনোদন, শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম করা যাবে না।

ভারতের যেসব রাজ্যে করোনা সংক্রমণের হার বেশি তার মধ্যে অন্যতম মহারাষ্ট্র। রাজ্যটিতে সপ্তাহব্যাপী লকডাউন আরোপ করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের