,

সাকিব নাকি নারিন! কাকে এগিয়ে রাখলেন কলকাতার অধিনায়ক?

news-image

স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে সাকিব আল হাসান ও সুনিল নারিনের মধ্যে কাকে এগিয়ে রাখবেন অধিনায়ক এউয়ন মরগ্যান? দুইজনের পার্থক্য কোথায়? সেরা একাদশ বাছাই করতে হলে এ দুইজনের একজনকেই নিতে হবে কলকাতার। তাই বিশ্বকাপজয়ী অধিনায়কের কপালে চিন্তার ভাঁজ!

সাকিব, নারিন দুইজনই স্পিনার। তাদের স্পিন ক্যারিয়ার এগিয়েছে সমানতালে। তবে ব্যাটিং সামর্থ্যে আছে ভিন্নতা। সাকিব পরিপক্ক ও বিশেষজ্ঞ ব্যাটসম্যান। নারিন পিঞ্চ হিটার। ফলে দুইজনের ভূমিকা দুইরকম। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দুইজনকেই মাপা হয় স্পিন অলরাউন্ডার হিসেবে।

তবে মরগ্যানের চোখে সাকিব কিছুটা হলেও এগিয়ে। তার মতে, কলকাতা নাইট রাইডার্স শিবিরে সাকিব ভারসাম্য এনেছেন। সাকিবের দলের জন্য সম্পদ এবং তার অলরাউন্ডিং ভূমিকা দলকে করেছে সমৃদ্ধ।
মরগ্যান বলেন, ‘সাকিবের মতো ক্রিকেটার দলে থাকলে ভারসাম্য অবশ্যই বাড়বে। তাছাড়া এই সময় উপ মহাদেশের পিচগুলো ক্রমশ মন্থর হয়ে যায়। তাই ওর মতো বাঁহাতি স্পিনার দলের সম্পদ। তাছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব কত বড় ব্যাটসম্যান, সেটা সকলেই জানি। তাই ও থাকায় দল সমৃদ্ধ হল।’

তার ভাষ্য, ‘সাকিব ও সুনিলের আমি কোনো পার্থক্য দেখি না। গত বছর সুনিলের খারাপ কেটেছিল। কিন্তু বছরের পর বছর সে আমাদের হয়ে ভালো খেলেছে। কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা তার জানা আছে।’

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের