সৌদি আরবে তিন সেনার মৃত্যুদণ্ড কার্যকর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তিন সেনা সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সৌদি সম্রাজ্যের প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, শত্রুর সঙ্গে সহযোগীতা এবং বড় ধরনের বিশ্বাসঘাতকার জন্য কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানাং, একটি বিশেষ আদালত ন্যায্য বিচারের মাধ্যমে এই রায় দিয়েছে। সৌদি রাষ্ট্র পরিচালিত প্রেস এজেন্সি এই তিনজনকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদস্য হিসেবে চিহ্নিত করেছে। তবে কিভাবে তারা দেশের শত্রুদের সহযোগিতা করেছে বিবৃতিতে সেটা বলা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের পরিচয় প্রকাশ করেনি। তবে শনিবার এই তিন সেনা সদস্যকে সৌদির দক্ষিণ প্রদেশের ইয়েমেন সীমান্তে দণ্ড কার্যকর করা হয়েছে।

গত ছয় বছর ধরে সৌদি আরব প্রতিবেশি ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে। সৌদির অভিযোগ, হুথিরা ইরানের কাছ থেকে অস্ত্র ও সমর্থন পেয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে।

২০১৮ সালে তুরস্কের সৌদি কনস্যুলটে সৌদি বংশদ্ভূত সাংবাদিক জামাল খাসোগীকে হত্যার পর মানবাধিকার নিয়ে সৌদি আরব বৈশ্বিক নজরদারির মুখে পড়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে মানবাধিকার সংগঠনগুলো সৌদি আরবের প্রতি মৃত্যুদণ্ড বন্ধসহ ভিন্ন মতাবলম্বীদের ওপর নির্যাতন বন্ধের আহ্বান জনাচ্ছে। তবে সৌদি আরব এসব অভিযোগ প্রত্যাখান করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুসারে, ২০১৯ সালে সৌদি আরব বিশ্বের তৃতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী