রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাটহাজারীতে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার আরো ৪ জন

news-image

অনলাইন ডেস্ক : হাটহাজারীতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৬টার দিকে গ্রেপ্তারের খরটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আফজারুল হক টুটুল।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হাসান (২৫), মোজাম্মেল হক ( ২৩), কামরুল ইসলাম (৪৪) ও মারুফ(২৮)। তাদের মধ্যে একজন হেফাজতের কর্মী, দুজন কাপড়ের দোকানদার এবং অন্যজন কাপড়ের দোকানের কর্মচারী।

প্রসঙ্গত, চট্টগ্রামের হাটহাজারীতে গত ২৬ মার্চ হেফাজতে ইসলামের বিক্ষোভকালে থানায় হামলা, ভাঙচুর, পুলিশ সদস্যদের আক্রমণ করা হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ৩০ মার্চ রাতে থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া হাটহাজারী ভূমি অফিস ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় দুটি এবং উপজেলা ডাকবাংলো ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে তিনটি মামলা হয়েছে।

সূত্র : আমাদের সময়