শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেতুর ২ স্প্যান খুলে গিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ

news-image

নিউজ ডেস্ক : সড়ক ও জনপথ বিভাগ (সওজ) দুপুর ২টা থেকে সবধরনের যান চলাচল বন্ধ করে দিয়ে ব্রিজটির স্প্যান দুটি যথাস্থানে বসানোর কাজ শুরু করে দিয়েছে। ফলে মহাসড়কটির ওপর বিভিন্ন ধরনের হাজার হাজার যান ও পরিবহণ আটকা পড়ে উভয়পাশে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে।

অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পরিবহণ যাত্রীসাধারণ। যখন স্প্যান দুটি বিকট শব্দ করে মূল স্তম্ভ থেকে সরে যায় ওই সময় কয়েকটি পরিবহণ অল্পের জন্য নিচে পড়ে যায়নি। এ দৃশ্য পরিলক্ষিত হওয়ার পর ব্রিজটির দুইপাশ থেকে কোনো যান ও পরিবহণ ব্রিজটির উপর আসেনি।

পরিবহণ যাত্রী ও চালকরা জানান,রাতের বেলা এ ঘটনা ঘটলে ব্যাপক প্রাণহানি থেকে আমরা রেহাই পেতাম না। আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন।

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কচমচ বাংলাদেশ বেতারের (ক) সম্প্রচার কেন্দ্র সংলগ্ন কেলিয়া বড় ব্রিজের দুটি স্প্যান মূল স্তম্ভ (গার্ডার) থেকে সরে গেছে। ফলে মহাসড়টি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। কিছু কিছু যান ও পরিবহণ কালামপুর-ধামরাই পৌর শহর, ইসলামপুর, ডুলিভিটা-কাওয়ালীপাড়া-সাটুরিয়া, সুতিপাড়া, কুঠমঠভ ও ডুলিভিটা-সাভার হয়ে বিকল্প পথে চলাচল করছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।

ধামরাই উপবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. অভি হাসান বলেন, দুপুর দেড়টার দিকে মহাসড়কের কেলিয়া ব্রিজে বিকট শব্দ হয়ে দুটি স্প্যান মূল স্তম্ভ থেকে সরে গেছে। ছোট ও মাঝারি ধরনের যান ও পরিবহণ চলাচলে বিকট শব্দ ও উঁচু-নিচু হচ্ছে। সঙ্গে সঙ্গে জনবল নিয়ে ঘটনাস্থলে যাই।

এরপর সমস্যা চিহ্নিত করি। সঠিক স্থানে স্প্যান বসানোর কাজ শুরু করার আগে ধামরাইয়ের ডুলিভিটা পশ্চিম ও জয়পুরা এলাকার পূর্বপাশে ব্যারিকেড তৈরি করে মহাসড়কটি বন্ধ করে দেয়া হয়। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খুব দ্রুতই ব্রিজটির দুটি স্প্যান যথাস্থানে প্রতিস্থাপন করা সম্ভব হবে। কাজটি শেষ না হওয়া পর্যন্ত বিকল্প পথেই যানবাহন চালাতে হবে।

১৯৯৫ সালের দিকে ডেনমার্কের আর্থিক সহায়তায় ও কুরিয়ানদের কারিগরিতে একবার ব্রিজটি সংস্কার হয়েছিল। এরপর ব্রিজটি আর সংস্কার হয়নি। এ অবস্থায় মূল স্তম্ভ থেকে দুটি স্প্যান সরে গেলে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা