মিয়ানমারে বিদ্রোহীদের সংঘবদ্ধ হামলা, ১০ পুলিশের মৃত্যুর খবর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে জান্তা সরকারবিরোধী জাতিগত সশস্ত্র বিদ্রোহীজোটের সংঘবদ্ধ হামলায় ১০ পুলিশ নিহত হয়েছে। শনিবার (১০ এপ্রিল) দেশটির শান রাজ্যের নুনগোমন এলাকার থানায় ভোরবেলা এ হামলা চালানো হয়। দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মিয়ানমারে স্থানীয় গণমাধ্যমের খবরের বরাত দিয়ে রয়টার্স বলেছে, এই জোটে আছে আরাকান আর্মি, ট্যাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স আর্মি। এদের যোদ্ধারাই এ হামলা চালিয়েছে।

মিয়ানমারে স্থানীয় গণমাধ্যম ‘শান নিউজ’ বলছে, হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। ‘শ্বে ফি ম্যায়’ নামের একটি গণমাধ্যম বলছে, নিহতের সংখ্যাটি ১৪। এ বিষয়ে কথা বলতে জান্তা সরকারের মুখপাত্রের সঙ্গে রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল ব্যাক করেননি।

সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী