শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডায়াবেটিসসহ কিছু পরীক্ষা করালেন খালেদা জিয়া

news-image

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ডায়াবেটিসসহ নানা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন তিনি। আজ শনিবার বিকালে ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে গুলশানের বাসভবন ফিরোজায় পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়।

এ বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন বলেন, আমি প্রায় প্রতিদিনই চেকআপের জন্য তাঁর (খালেদা জিয়া) বাসায় যাই। আজও শনিবার গিয়েছিলাম। আমি যখন যাই তখন আমার সঙ্গে টেকনোলজিস্টও যান। আমরা ডায়াবেটিস ও অন্যান্য বিষয়গুলো নিয়মিত চেকআপ করি। তবে করোনা পরীক্ষার জন্য তার কোনো নমুনা নেওয়া হয়নি।

তবে অপর একজন চিকিৎসক জানিয়েছেন, অন্য নমুনার সঙ্গে খালেদা জিয়ার করোনার নমুনাও সংগ্রহ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেরেুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা হওয়ায় কারাগারে যান সাবেক এই প্রধানমন্ত্রী। এরপর অপর মামলা চ্যারিটেবল ট্রাস্টেও সাজা হয় খালেদা জিয়ার। উভয় মামলায় দুই বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করা হলে গত বছরের ২৫ মার্চ শর্ত সাপেক্ষে ৬ মাসের জন্য মুক্ত হন তিনি। ওই দিন থেকে গুলশানের ভাড়াবাসা ফিরোজায় আছেন খালেদা জিয়া। সরকার শর্তসাপেক্ষে ছয় মাস করে আরও দুই দফা তার মুক্তির মেয়াদ বাড়ায়।

যদিও বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, মিথ্যা ভিত্তিহীন মামলায় রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে সাজা দিয়ে সরকার প্রথমে কারাগারে, এখন তাকে গুলশানের বাসায় গৃহবন্দী করে রেখেছেন। খালেদা জিয়ার সঙ্গে শুধুমাত্র তার পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ছাড়া অন্য কেউ দেখা করতে পারেন না।

সূত্র : বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা