বাংলার পবিত্র ভূমি এবার মাফিয়া মুক্ত হবে : মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলার (পশ্চিমবঙ্গ) পবিত্র ভূমি এবার মাফিয়া মুক্ত হবে। এই পবিত্র ভূমি এবার অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত হবে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির ডবল ইঞ্জিন সরকার বাংলাকে এক নতুন রাজনৈতিক পরিবেশ উপহার দেবে।

আজ শনিবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে কৃষ্ণনগরে এক সমাবেশে মোদি এ কথা বলেন। মমতা ব্যানার্জিকে ‘দিদি’সম্বোধন করে তিনি আরও বলেন, ‘মুসলিম বোনেদের সমস্যার কথা একবারও ভাবেননি মমতা দিদি। তার নজর শুধু ভোটব্যাঙ্কের দিকেই। ২ মে (নির্বাচনের ফল ঘোষণা) থেকে বাংলায় আসল শাসন থাকবে সরকারের হাতে। গুন্ডাদের কথায় প্রশাসন চলবে না।

পুলিশ স্বাধীনভাবে নিজের কাজ করতে পারবে। দিদি হয়তো দেওয়াল লিখন পড়ে ফেলেছেন। আমি আজ এই মঞ্চ থেকে বলতে চাই বাংলার মা, বোন এবং সকল কন্যা সন্তানদের যে, বাংলায় বিজেপির ডবল ইঞ্জিন সরকার এলে ২৪ ঘন্টা আপনাদের স্বার্থে কাজ করে যাবে বলেও আশা প্রকাশ করেন নরেন্দ্র মোদি।

সূত্র : পার্সটুডে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী