বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন ক্রিকেটাররা

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কা সফরের জন্য শুক্রবার ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে থাকা ক্রিকেটাররা প্রায় দুই মাস পরে আজ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন। নিউজিল্যান্ডে সফর করে আসা ক্রিকেটাররা গত ফেব্রুয়ারি মাসেই করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন।

শ্রীলঙ্কার উদ্দেশে ক্রিকেটাররা দেশ ত্যাগ করবেন আগামী ১২ এপ্রিল। সেই লক্ষ্যেই আজ করোনার টিকা নিয়েছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম, ক্রিকেট অপারেশন্সের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস, প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ পুরো কোচিং, বিসিবির স্টাফসহ মোট ২৯ জন। তারা সকলেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছেন।

টিকা গ্রহণের পরে তাসকিন আহমেদ বলেন, “আমরা একটা সফরে যাওয়ার আগেও দিয়েছিলাম আবার ফিরে এসে দ্বিতীয় ডোজ দিতে পারলাম, খুব ভালো লাগছে। মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য।”

শ্রীলঙ্কা সফরের ব্যাপারে তিনি বলেন, “সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। সেরাটা দিয়ে খেলতে পারলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। প্রস্তুতি ভালোই হয়েছে। ওখানে গিয়েও সময় পাবো কিছুদিন, আশা করি ভালো কিছু হবে।”

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু