,

জ্যামে বসে মেজাজ হারিয়ে ব্যাট দিয়ে গাড়ি ভাঙলেন রাহুল

news-image

অনলাইন ডেস্ক : শান্ত স্বভাবের জন্য বরাবরই প্রশংসিত ভারতের সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়। দীর্ঘ ক্যারিয়ারে হাজার স্লেজিংয়েও যাকে কেউ প্রভাবিত করতে পারেনি, সেই তিনিই কিনা এবার মেজাজ হারালেন। গাড়ির চালকের আসনে বসে হাতের ব্যাট দিয়ে পাশের গাড়ির লুকিং গ্লাস ভাঙতে দেখা গেল তাকে। সেই ভিডিও শেয়ার করে বিস্ময় প্রকাশ করেছেন দেশটির বর্তমান ক্রিকেটার বিরাট কোহলিও। এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা গেছে, রাস্তার জ্যামে নাজেহাল হয়ে পড়েছেন রাহুল। এরপরই তিনি মেজাজ হারিয়ে আশপাশে গাড়ির যাত্রী-চালকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ব্যাট দিয়ে পাশের গাড়ির লুকিং গ্লাসকে ভেঙে ফেলেন তিনি।

তবে ভিডিও দেখে রাহুলভক্তদের মনখারাপের কোনও কারণ নেই। কারণ সেই শান্ত রাহুল বদলে যাননি। ভিডিওটি একটি বিজ্ঞাপনের জন্য ধারণ করা।

জানা গেছে, এটি সিআরইডি’র বিজ্ঞাপন। শুক্রবার থেকে শুরু হওয়া আইপিএলের বিজ্ঞাপন বিরতির সময় এটি দেখা যাবে।

বিজ্ঞাপনের ওই ভিডিওটিই শেয়ার করে বিরাট কোহলি মজা করে লিখেছেন, ‘রাহুল ভাইয়ের এমন রূপ কখনও দেখিনি।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের