শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত ৭ জন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে সন্দেহভাজন সাত জঙ্গি নিহত হয়েছে। অভিযানে চার সেনা সদস্য আহত হয়েছে। তবে আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে জঙ্গি দমনে সেনা অভিযান চালানো হয়। জঙ্গিরা আল-কায়দার একটি শাখা সংগঠন আনসার গাজওয়াত উল হিন্দ নামে একটি সংগঠনের সদস্য। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, জঙ্গিরা একটি মসজিদের মধ্যে লুকিয়ে ছিল।

পুলিশের আইজি বিজয় কুমার জানান, প্রথমে পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণ করার জন্য খবর পাঠানো হয়। কিন্তু জঙ্গিরা আত্মসমর্পন করতে চাননি। এরপর জঙ্গিদের বের করে নিয়ে আসার জন্য কাঁদানে গ্যাসের শেল ফেলা হয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এমনভাবে গোটা অভিযান চালানো হয়, যাতে মসজিদের কোনো ক্ষতি না হয়। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মসজিদের মধ্যেই পাঁচ জঙ্গি নিহত হয়। আহত অবস্থায় দুইজন সেখান থেকে পালিয়ে যায়। পরে তাদের ধাওয়া করে পুলওয়ামার ত্রালে হত্যা করা হয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা