,

সাকিবের বিকল্প যে কারণে শুভাগত হোম

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুক্রবার দুপুর ১টার পর ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন তিন অনভিষিক্ত পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম ও শহীদুল ইসলাম।

আইপিএল খেলতে ভারতে যাওয়ায় এই সিরিজে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার জায়গায় দলে ফিরেছেন অলরাউন্ডার শুভাগত হোম।

যদিও কয়েকদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, সাকিবের জায়গায় টেস্টে ফিরতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তাকে বোলিং করতে হবে। কিন্তু আজ জানা গেল, ইনজুরির কারণে ২১ সদস্যের স্কোয়াডেই রাখা হয়নি রিয়াদকে।
এদিকে, দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় দলে ফেরানো হয়েছে অফস্পিনিং অলরাউন্ডার শুভাগত হোমকে।

সাকিবের বিকল্প কেন শুভাগত? এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক জানিয়েছেন, শুভাগত একজন স্পিনিং অলরাউন্ডার। সেটিই বিবেচনায়ই নেয়া হয়েছে। একটা লম্বা সময় পর ফিরল শুভাগত। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে সে নিয়মিত পারফরমার। আমরা তাকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছি। তবে তার স্পিন আমাদের বোলিং ডিপার্টমেন্টে বাড়তি একটা অপশনও দেবে।

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের