,

করোনার বিধি ভঙ্গ করায় নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনার বিধিনিষেধ ভঙ্গ করে পারিবারিকভাবে নিজের ৬০তম জন্মদিনের অনুষ্ঠান পালন করেছিলেন নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গ। এ ঘটনায় নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা করেছে দেশটির পুলিশ। পরে অবশ্য এ ঘটনায় ক্ষমাও চেয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির পুলিশপ্রধান ওলে সায়েভেরুদ।

গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে একটি পাহাড়ি রিসোর্টে ওই পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী। এতে ১৩ জন ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন। দেশটিতে করোনার কারণে ১০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। তিনি করোনার বিধিনিষেধ ভঙ্গ করায় ২০ হাজার নরওয়েজিয়ান ক্রোন বা ১ হাজার ৭১৩ ইউরো জরিমানা করে পুলিশ।
পুলিশ বলছে, এ ধরনের ঘটনায় সাধারণত জরিমানা করা হয় না। করোনার বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে সরকারি দায়িত্বের অগ্রভাগে রয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনিই বিধি ভাঙছেন। এ জন্য তাকে জরিমানা করা হয়েছে।

আর্না সোলবার্গ নরওয়ের দুই মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের