,

মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দিয়ে ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

news-image

অনলাইন ডেস্ক : হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নিয়ে চলমান বিতর্কের মাঝে তার পক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সুনামগঞ্জের জামালগঞ্জ ও ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে তাদেরকে শুক্রবার বহিষ্কার করা হয়েছে বলে জানান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী। বহিষ্কৃত দুই নেতা হলেন জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আলাল এবং ছাতক উপজেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল-আমিন।

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু জানান, এই দুই নেতা মামুনুল হকের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় কেন্দ্রের নির্দেশনায় তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯