,

বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

news-image

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কনে পক্ষ ও বর পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় ভাঙচুর করা হয় বিয়ের প্যান্ডেলসহ আসবাবপত্র। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রাসেল, সেলিম, হাসান, সজিবকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার দুপুর দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে মাহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের তোফাজ্জেলের ছেলে আরিফের সঙ্গে একই গ্রামের রাজ্জাকের মেয়ে রাজিয়ার বিয়ে হয়। গত বুধবার আনুষ্ঠানিক ভাবে ছেলে পক্ষ মেয়েকে তুলে আনেন। শুক্রবার মেয়ে পক্ষের লোকজন ছেলের বাড়িতে আসেন মেয়েকে নিতে। খাওয়া দাওয়ার মধ্যে মেয়ে পক্ষের লোকজনকে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯