শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রানি এলিজাবেথের স্বামী মারা গেছেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।

শুক্রবার বাকিংহাম প্যালেস এই তথ্য জানিয়েছে।

রাজপ্রাসাদ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে মহামান্য রানি তার প্রিয়তম স্বামী ডিউক অব এডিনবার্গ মহামান্য প্রিন্স ফিলিপের মৃত্যু ঘোষণা করেছেন। মহামান্য আজ (শুক্রবার) সকালে উইন্ডসর ক্যাসেলে শান্তির সঙ্গে চিরবিদায় নিয়েছেন। পরবর্তী ঘোষণাগুলি নির্ধারিত সময়ে জানানো হবে।’

সংক্রমণ ও হৃদরোগের কারণে প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রিন্স ফিলিপ। সুস্থতার পর গত ১৬ মার্চ উইন্ডসর ক্যাসেলে ফিরেছিলেন তিনি।

প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন। এর পাঁচ বছর পর এলিজাবেথ ব্রিটেনের রানি হন। এই দম্পতির চার সন্তান, আট নাতি-নাতনি ও ১০ জন প্রপৌত্র রয়েছে। ব্রিটিশ ইতিহাসে কোনো রানির সবচেয়ে দীর্ঘ সময়ের জীবনসঙ্গী ছিলেন প্রিন্স ফিলিপ। আগামী জুনে তার ১০০তম জন্মদিন উদযাপনের কথা ছিল।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা