,

ফের বাবা হলেন গ্রিজম্যান, ৩ সন্তানের একই জন্মদিন!

news-image

অনলাইন ডেস্ক : তৃতীয় সন্তানের বাবা হয়েছেন বার্সেলোনার ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজম্যান। তবে তিন সন্তানের প্রত্যেকের জন্মদিন আলাদা করে মনে রাখতে হবে না বিশ্বকাপজয়ী এ তারকাকে। তিন জনেরই জন্ম যে একই তারিখে!

গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) গ্রিজম্যান ও এরিকা দম্পতির তৃতীয় সন্তান পৃথিবীর আলোয় এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রিজম্যান নিজেই জানিয়েছেন এই খবর।

এর আগে, এই দম্পতির প্রথম সন্তান মিয়ার জন্ম হয় ২০১৬ সালের ৮ এপ্রিল। তিন বছর পর ২০১৯ সালে একই তারিখে পৃথিবীর আলোয় আসে দ্বিতীয় সন্তান আমারো।

তিন ভাই-বোনের একই তারিখে জন্মের ঘটনা বেশ বিরল। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে বেশ দূরেই আছেন গ্রিজম্যান-এরিকা দম্পতি। আমেরিকান ক্যারোলিন ও কামিন্স দম্পতির পাঁচ সন্তানের জন্ম হয়েছিল একই তারিখে, ১৯৫২ থেকে ১৯৬৬ সালের মধ্যে সবার জন্ম ২০ ফেব্রুয়ারি!

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের