,

শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক দলে নতুন তিন মুখ

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নভেল করোনাভাইরাসের কারণে সফরে নেট বোলার দেবে না লঙ্কানরা। তাই বড় স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে জায়গা পেয়েছেন নতুন তিন মুখ। তাঁরা হলেন, মকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম ও শহীদুল ইসলাম। স্কোয়াডে পাঁচ বছর পর ফিরেছেন শুভাগত হোম। ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন তিনি। এতদিন পর সাকিব আল হাসানের না থাকায় ফের সুযোগ হলো শুভগত হোমের।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। চোটের কারণে নেই তরুণ পেসার হাসান মাহমুদ।

আগামী সোমবার (১২ এপ্রিল) শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা বাংলাদেশ দলের। সেখানে নিজেদের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচের পর মূল দল ঘোষণা করা হবে। আগামী ২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশের টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, শহীদুল ইসলাম ও নুরুল হাসান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের