,

গাইবান্ধায় স্থানীয় সাংবাদিকের ওপর জুয়াড়িদের হামলা

news-image

অনলাইন ডেস্ক : জুয়ার আসর ও জুয়াড়িদের সম্পর্কে সংবাদ প্রকাশ করায় বৃহস্পতিবার গাইবান্ধায় স্থানীয় সাংবাদিক সুমন মন্ডলের উপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তাকে মারপিট করে আহত করে। গুরুতর আহত সাংবাদিককে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১১ টার দিকে সাংবাদিক সুমন মন্ডল গাইবান্ধা সদর উপজেলার বালুয়া গ্রামের বাড়ি থেকে গাইবান্ধা শহরে আসার সময় লিটন, নজমল, সেলিমসহ কয়েকজন তার মোটরসাইকেল আটকিয়ে প্রকাশ্যে লাঠি দিয়ে মারপিট করে। পরে মোটরসাইকেলটি ভাঙচুর করে। গুরুতর আহত অবস্থায় আহত সুমন মন্ডলকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহত সুমন রংপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক রংপুর সংবাদ ও দৈনিক জাগো জনতার জেলা প্রতিনিধি।

গাইবান্ধা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ইমরান হোসেন জানান, সুমনের শরীরের বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সম্পূর্ণ সুস্থ হতে বেশ কয়েক দিন সময় লাগবে।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, এ ব্যাপারে সুমন মণ্ডল বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯