শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার এক লাখ টিকা উপহার দিলেন ভারতীয় সেনাপ্রধান

news-image

নিউজ ডেস্ক : ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে বৃহস্পতিবার সেনাসদরে ভারতে উৎপাদিত কোভিড-১৯ এর এক লাখ ডোজ টিকা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নিকট হস্তান্তর করেন।

ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে অ্যাস্ট্রাজেনেকার এক লাখ করোনা টিকা উপহার দিয়েছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের কাছে এ উপহার হস্তান্তর করেন।

ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশ সেনাপ্রধানের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। তার সঙ্গে তার স্ত্রী বীণা নরভানে ও দুই সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে।
ভারতীয় সেনাপ্রধান বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদেরও শ্রদ্ধা জানান।

মনোজ মুকুন্দ নরভানে বাংলাদেশের সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমানবাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। তিনি বিভিন্ন সামরিক ঘাঁটিও পরিদর্শন করবেন।

ভারতীয় সেনাপ্রধান জাতিসংঘের শান্তির সমর্থনে অপারেশন সম্পর্কিত সেমিনারে তার অভিজ্ঞতা বিনিময় করবেন। তিনি যৌথ সামরিক অনুশীলন- শান্তির অগ্রসেনার সমাপনী অনুশীলন, হার্ডওয়্যার প্রদর্শনী এবং সমাপনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা