ব্রাহ্মণবাড়িয়ায় অধিপত্য নিয়ে দু’পক্ষের দ্বন্দ্ব,  যুবক খুন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ববিরোধের দ্বন্দ্বে ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন বলে জানিয়েছেন পুলিশ। এর আগে  বুধবার দিবাগত রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবক দেলোয়ারের মৃত্যু হয়। নিহত দেলোয়ার হোসেন উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের প্রবাসী হান্নান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়,  সাইফুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওরফে কাছম আলী এই দু’জনের মধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্ব দীর্ঘদিন যাবত। তাদের দু’জনের বাড়ি পাকশিমুল গ্রামে। সাইফুল ইসলামের পক্ষের ছায়েদুল হক বদু নামে এক ব্যক্তির সঙ্গে সাবেক চেয়ারম্যান কাছম আলীর ছেলে মোজাম্মেল মিয়ার তুচ্ছ ঘটনায় প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দু’পক্ষের লোকজন মারামারিতে লিপ্ত হয়। এসময় দেলোয়ার হোসেনকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। গুরুতর আহত দেলোয়ারকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল আহমেদ বলেন, পাকশিমুল গ্রামে প্রতিপক্ষের হামলায় দেলোয়ার হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। তার লাশ হাসপাতাল মর্গে রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী