,

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় সোয়া লাখ আক্রান্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ এ বিপর্যস্ত ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সোয়া লাখের বেশি আক্রান্ত হয়েছেন। যা দৈনিক সংক্রমণে বিশ্বে নতুন মাইলফলক। এক বছরেরও বেশি সময় ধরে চলমান এই মহামারিতে বিশ্বের কোনো দেশে একদিনে এত সংখ্যক মানুষের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েনি এর আগে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার দেশটির প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৭৮৯ জন। মারা গেছেন ৬৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের পরিসংখ্যান আগের দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেল। বুধবার ১ লাখ ১৫ হাজার ৭৩৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়ার কথা জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আর মৃত্যু হয়েছিল ৬৩০ জনের, যা নভেম্বরের পর দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। নতুন মারা যাওয়া ৬৮৫ জন নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়ালো ১ লাখ ৬৬ হাজার ৮৬২ জনে।

এসব পরিসংখ্যান ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কার ভয়াবহতাকে সামনে আনছে। নতুন সোয়া লাখ আক্রান্ত নিয়ে এ পর্যন্ত ভারতে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ কোটি ২৯ লাখ ৫৭৪ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৫১ হাজার ৩৯৩ জন। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর এটিই সর্বোচ্চ শনাক্ত।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের