,

রাইড শেয়ারিং সার্ভিস চালুর দাবিতে রাজধানীতে বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুড়িল বিশ্বরোড, মিন্টু রোড, আগারগাঁও ও বনানীসহ বেশ কয়েকটি এলাকায় রাইড শেয়ারিং সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার এক সপ্তাহের জন্য সারা দেশে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দেয়। রাইড শেয়ারিং সার্ভিসও এর মধ্যে ছিল। তবে আজ বুধবার থেকে নগর পরিবহন চালু হয়েছে। রাইড শেয়ার চালকরাও দাবি করছেন এ সার্ভিস চালুর।

রাইড শেয়ারিং চালুর দাবিতে রাজধানীর মিন্টো রোড, আগারগাঁও, মিরপুর,বনানী, ক্ষিলক্ষেতসহ বিভিন্ন স্থানে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টার দিকে ৩০-৪০টি মোটরসাইকেল আগারগাঁওয়ের দিক থেকে মিরপুর ১০ নম্বর মোড়ে এসে থামে। এসময় চালকরা রাইড শেয়ারিং চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সেখানে কিছুক্ষণ অবস্থান করে মিরপুর-১৪ নম্বরের দিকে রওনা দেন তারা। একই সময় রাজধানীর মিন্টু রোডের মাথায় ডিএমপি হেড কোয়ার্টারে পাশে জড়ো হয়ে যাত্রী পরিবহনকারী মোটরসাইকেল চালকরা বিক্ষোভ করছেন।

চালকরা বলছেন, নিষেধাজ্ঞার মধ্যে গণপরিবহন চালু করা হয়েছে। অথচ রাইড শেয়ারিং বন্ধ রাখা হচ্ছে। চালকরা রাস্তায় নামলেই অহেতুক হয়রানি ও মামলা দেওয়া হচ্ছে। তারা বলেন, ঢাকাসহ সারা দেশে এক বিশাল জনগোষ্ঠী এই রাইড শেয়ারিং সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছে। করোনা নিষেধাজ্ঞা তাদের বিপাকে ফেলে দিয়েছে। একারণে তাঁরা বিক্ষোভে নামতে বাধ্য হয়েছেন। অবিলম্বে রাইড শেয়ারিং চালু করতে দেওয়ার দাবি জানান তারা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের