শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে ওমরা পালনে টিকা বাধ্যতামূলক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেওয়া ব্যক্তিদেরই কেবল পবিত্র রমজান মাসের শুরু থেকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরব সরকার। গতকাল সোমবার এক বিবৃতিতে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ খবর জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ওমরাহ পালনের অনুমতি পাওয়ার জন্য তিন ক্যাটাগরির ব্যক্তিকে ‘নিরাপদ’ বলে বিবেচনা করা হবে। তারা হচ্ছেন- যারা ইতোমধ্যে করোনা টিকার উভয় ডোজ গ্রহণ করেছেন, যারা কমপক্ষে ১৪ দিন আগে টিকার প্রথম ডোজ নিয়েছেন এবং করোনায় আক্রান্ত হয়ে যারা সুস্থ হয়ে উঠেছেন। এ তিন ক্যাটাগরির ব্যক্তিরাই ওমরাহ পালন এবং মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায়ের অনুমতি পাবেন। এ ছাড়া মদীনা নগরীর পবিত্র মসজিদে নববীতে প্রবেশের জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন রমজান মাসের শুরু থেকে নতুন এই নিয়ম কার্যকর করা হবে। তবে কতদিন এই নিয়ম বহাল থাকবে সেটা পরিষ্কার করা হয়নি।

আগামী ১২ এপ্রিল সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আর তাই আগামী হজ মৌসুম পর্যন্ত এই নিয়ম কার্যকর রাখা হবে কি না তা এখনও নিশ্চিত নয়।

উল্লেখ্য, বছরের যেকোনো সময় পবিত্র ওমরাহ পালন করা যায়। এর অংশ হিসেবে একজন মুসলিম মক্কা ও মদিনায় নির্দিষ্ট কিছু ধর্মীয় আচার পালন করেন। ২০১৯ সালে এক কোটি ৯০ লাখ মানুষ ওমরাহ পালন করেছে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে সৌদি আরব গত বছরের মার্চ মাসে ওমরাহ পালন স্থগিত করে। পরবর্তীতে একই বছরের অক্টোবর মাসে সীমিত আকারে ওমরাহ পালনের অনুমতি দেয় দেশটি।

সৌদি আরবে এখন পর্যন্ত তিন লাখ ৯৩ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন পৌণে সাত হাজার মানুষ। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৫০ লাখের বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটির জনসংখ্যা তিন কোটি ৪০ লাখের বেশি।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা