শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটার ৯০ জন, ভোট পড়েছে ১৮১টি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামে বিধানসভা নির্বাচনে একটি বুথে ভোটার নিবন্ধিত ছিলেন ৯০ জন, তবে ওই বুথে ভোট পড়েছে ১৮১টি। রাজ্যের দিমা হাসাও জেলায় গত ১ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে এমন ঘটনার পর ওই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ছয় কর্মকর্তাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।খবর এনডিটিভির।

এর আগে হাফলং নির্বাচনী এলাকায় ২০১৬ সালের নির্বাচনে বিজেপির প্রার্থী বীর ভদ্র হাগজার ৭৪ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন।

জেলার হাফলং নির্বাচনী এলাকায় এই বুথটি অবস্থিত। এটি মূল ভোটকেন্দ্রের সহায়ক একটি বুথ ছিল।

ভোট কারচুপির ঘটনা প্রকাশ্যে এলে তদন্তে নামে নির্বাচন কমিশন। প্রাথমিক তদন্তে পোলিং অফিসাররা দোষ স্বীকার করে নেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মূল বুথের পাশাপাশি সহায়ক বুথেও ভোট গণনা হওয়ায় এই ঘটনা ঘটেছে।

ভারতে করোনাভাইরাসের সময় অনুষ্ঠিত নির্বাচনগুলোয় যেসব কেন্দ্রে ভোটার বেশি সেখানে মূল বুথের পাশাপাশি সহায়ক বুথ চালুর অনুমোদন দেওয়া হয়েছে, যাতে ভোটাররা স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে ভোট দিতে পারেন। কিন্তু আসামের ওই কেন্দ্রে ভোটার কম ছিল। তাই সহায়ক বুথের প্রয়োজন ছিল না। তার পরও সহায়ক বুথ চালু করা হয়েছিল।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা