,

ঢাবির স্থাপনা শহীদ শিক্ষকদের নামে করার দাবি ১১ বিশিষ্ট নাগরিকের

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পুনঃনামকরণে মুক্তিযুদ্ধে শহীদ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নাম অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন দেশের ১১ জন বিশিষ্ট নাগরিক। বিশেষ করে মেডিক্যাল সেন্টার শহীদ ডাক্তার মোহাম্মদ মোর্তজার নামাঙ্কিত করে মহিমান্বিত করার আহ্বান জানান তারা।

বিবৃতিতে তারা বলেন, ‘সম্প্রতি পত্রিকান্তরে প্রকাশিত খবর থেকে আমরা জানতে পেরেছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মিতব্য মেডিক্যাল সেন্টার অর্থ প্রদানের বিনিময়ে দেশের একজন ব্যবসায়ীর নামে নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেট সভায় এ বিষয়ে প্রতিবাদ উত্থাপিত হলে সভায় কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। তারপরও উপাচার্য ড. আখতারুজ্জামানের দপ্তর থেকে প্রশাসনিক অনুমোদন জানিয়ে উক্ত ব্যবসায়ীকে সম্মতিপত্র দেওয়া হয়েছে।’

বিবৃতিদাতারা এ ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিষয়টির প্রতি সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করেন। সেই সঙ্গে সিন্ডিকেট সভায় এর যথাযোগ্য নিষ্পত্তি করার আহ্বান জানান। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ এবং মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী বর্ষে নির্মিতব্য বিভিন্ন স্থাপনা একাত্তরের শহীদ অধ্যাপক-কর্মকর্তাদের নামে করার এবং বিশেষভাবে মেডিক্যাল সেন্টার শহীদ ডাক্তার মোহাম্মদ মোর্তজার নামাঙ্কিত করে মহিমান্বিত করার আহ্বান জানান।

বিবৃতি দাতারা হলেন- আবদুল গাফ্ফার চৌধুরী, হাসান আজিজুল হক, শামসুজ্জামান খান, সারোয়ার আলী, মফিদুল হক, মামুনুর রশীদ, মুনতাসীর মামুন. শাহরিয়ার কবির, আবদুস সেলিম, নাসির উদ্দীন ইউসুফ ও আবেদ খান।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের