,

রাজধানীতে আজও দোকান খুলে দিতে বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশে সোমবার থেকে ৭ দিনের লকডাউন চলছে। ফলে স্বাভাবিকভাবেই কিছু মানুষকে সাময়িক সময়ের জন্য বিপাকে পড়তে হচ্ছে। লকডাউনের ফলে অনেক পেশার মানুষই কর্মহীন হয়ে পড়েছিল। এবারও তেমনি আশংকা করছেন অনেক সাধারণ মানুষ।

লকডাউনে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দোকানপাট, শপিংমল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। কিন্তু গতকাল সকাল থেকেই লকডাউনে দোকান খুলে দিতে গাউসিয়া-নিউ মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা বিক্ষোভ করেছেন।

আজও সকাল থেকে একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রাজধানীর নিউমার্কেট ও মিরপুরসহ একাধিক এলাকার ব্যবসায়ীরা।

মিরপুর-১০ নম্বর গোল চত্বরের পাশে বেলা ১১টার দিকে শতাধিক ব্যবসায়ী ব্যানার হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, লকডাউনে যেন স্বল্প পরিসরে ৬ থেকে ৮ ঘণ্টার জন্য হলেও দোকানপাট খুলে দেওয়া হয়।

মানববন্ধনে অংশ নেওয়া হাবিবুর রহমান বলেন, ‘আমরা পরিবার নিয়ে কীভাবে বাঁচবো। দোকান বন্ধ রাখলে তো উপার্জনের পথও বন্ধ। তাই সরকারের কাছে অনুরোধ যেন স্বল্প পরিসরে হলেও দোকান খুলে দেওয়া হয়।’

শাহ আলী প্লাজার জুতা ব্যবসায়ী জহুরুল হক বলেন, ‘ছোট দোকানের ওপরে নির্ভর করে চলে আমার পরিবারের ৭ জন মানুষ। তাই এই দোকান বন্ধ রাখলে আমরা কীভাবে চলবো। সরকার যেন ৬ থেকে ৮ ঘণ্টার জন্য হলেও দোকান মার্কেট শপিংমলগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করে।’

অপর দিকে মার্কেট খুলে দেওয়ার দাবিতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় সড়কে নেমে বিক্ষোভ করছেন দোকান মালিক-কর্মচারীরা। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের