,

মামুনুল হককে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়া সেই যুবলীগ নেতার জামিন

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের ছবির সঙ্গে এক নারীর আপত্তিকর ছবি পোস্ট করার ঘটনায় গ্রেফতার যুবলীগ নেতা এমাদ আহমেদ জয়কে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (৫ এপ্রিল) বিকেলে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাগিব নূরের আদালতে হাজির করা হলে আদালত জামিন দেন।

এর আগে ওই ঘটনায় আজ সকালে পুলিশ বাদী হয়ে আটক জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

জয়ের জামিনের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সুনামগঞ্জের কোর্ট পরিদর্শক সেলিম নেওয়াজ।

এমাদ আহমেদ জয় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

রোববার (৪ এপ্রিল) দুপুরে আটক করে তাকে থানায় নেয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩ এপ্রিল) বিকেলে এক নারীর অশ্লীল ছবির সঙ্গে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হকের ছবিযুক্ত করে এমাদ আহমদ জয় তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। এনিয়ে আলেম সমাজ ও হেফাজত অনুসারীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশের নজরে আসে। এরপর এমাদকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড