শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই গরমে যেভাবে দাড়ির যত্ন নেবেন

news-image

লাইফস্টাইল ডেস্ক : গরমে চুল ও দাড়ির একটু বাড়তি যত্ন নেওয়ার প্রয়োজন হয়। কারণ এ সময় ত্বক হয়ে পড়ে তৈলাক্ত। সেইসঙ্গে প্রচুর ঘাম হওয়ায় ধুলা-বালি ত্বকে জমতে শুরু করে।

যাদের মুখে দাড়ি আছে; তাদের ক্ষেত্রে এ ধুলা-ময়লা আরও বেশি জড়ো হয় ত্বকে। তবে এর অর্থ এই নয় যে, আপনি গ্রীষ্মে দাড়ি রাখতে পারবেন না।

গরমে সঠিকভাবে দাড়ির যত্ন না নিলে চুল পড়া বা ত্বকে ফাঙ্গাস ও খুশকির সমস্যা বেড়ে যেতে পারে। নিয়মিত দাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি আরও কয়েকটি নিয়ম মানতে হবে। জেনে নিন করণীয়-

নিয়মিত ট্রিম নিতে হবে: গরমে দাড়ির যত্ন নেওয়ার ক্ষেত্রে ট্রিমিং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ট্রিম করলে দাড়ির আগাগুলো ছাটা হয়। ফলে দাড়ি ভেঙে পড়ে না। ৩-৪ দিন অথবা এক সপ্তাহ অন্তর দাড়ি ট্রিম করতে হবে।

তেল এবং স্ক্রাবিং: দাড়িতে নিয়মিত এসেনসিয়াল অয়েল ব্যবহার করতে হবে। এ তেল ব্যবহারের মাধ্যমে ত্বকে জমে থাকা যেকোনো ব্যাকটেরিয়া ধ্বংস করা সম্ভব। এ ছাড়াও দাড়ি সপ্তাহে দু’বার স্ক্রাব করা উচিত।

ময়েশ্চারাইজার ব্যবহার: দাড়ি পরিষ্কারের পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। তাহলে দাড়ির রুক্ষ্মভাব কমতে শুরু করবে। ত্বকের পাশাপাশি দাড়িও হবে কোমল।

পানি পান করুন: গরমে প্রচুর পানি পান করতে হবে। এতে ত্বক ও চুল ভালো থাকবে। পাশাপাশি প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত। কারণ এটি চুলের বৃদ্ধি নিশ্চিত করে।

সানস্ক্রিন ব্যবহার: নিয়মিত বাইরে যাওয়ার আগে মুখে সানস্ক্রিন ব্যবহার করুন। দাড়ির গোড়ায় সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। সূর্যের ক্ষতিকর রশ্মি চুল ও দাড়িকে আরও শুষ্ক এবং ভঙুর করে দেয়। সানস্ক্রিন ব্যবহারের ফলে দাড়ি ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা