,

আইসিইউতে ২১ মার্চ থেকে অজ্ঞান হয়ে আছেন অভিনেতা ফারুক

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক অসুস্থ হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি রয়েছেন। ২১ মার্চ রাতে তার ছেলে রোশন হোসেন পাঠান শরৎ নিশ্চিত করেন, তার বাবা ১৩ মার্চ থেকে হাসপাতালে ভর্তি।

তিনি আজ জানান, তার বাবা ২১ মার্চ থেকে অচেতন রয়েছেন। তাকে আইসিইউতে রাখা হয়েছে।

আজ সোমবার (৫ এপ্রিল) রাতে শরৎ বলেন, ‘বাবার অবস্থা ভালো নয়। রক্তে কিছু সমস্যা ছিল, এখনো আছে। অন্য অনেক সমস্যাও দেখা দিচ্ছে। আজ বাবার পাকস্থলীর ভেতরে রক্তক্ষরণ হয়েছে।’

বিশেষজ্ঞ চিকিৎসক টিমের তত্ত্বাবধানে চলছে ফারুকের চিকিৎসা জানিয়ে বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শরৎ।

প্রসঙ্গত ‘জলছবি’ চলচ্চিত্র দিয়ে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হন আজীবন সম্মাননায়।

বর্তমানে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা-১৭ আসনের।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের