রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউনে দোকান খোলার বিক্ষোভে উচ্ছৃঙ্খলতা খতিয়ে দেখছে পুলিশ

news-image

নিজস্ব প্রেতিবেদক : করোনার সংক্রমণ রোধে লকডাউনের প্রথম দিনেই দোকান খোলা রাখার বিক্ষোভে উচ্ছৃঙ্খলতা, সরকারবিরোধী স্লোগান কিংবা ষড়যন্ত্রে কেউ লিপ্ত ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।

সোমবার (৪ এপ্রিল) স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবিতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ব্যানারে নগরের রিয়াজউদ্দিন বাজার, জুবিলি রোড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

এ সময় ‘অবৈধ লকডাউন মানি না, মানবো না’, ‘দোকানপাট খুলে দাও দিতে হবে’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ ইত্যাদি স্লোগান দেওয়া হয় বিক্ষিপ্ত মিছিল থেকে। তাদের বেশির ভাগেরই মুখে মাস্ক ছিল না।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, আমরা বিক্ষোভের ভিডিও, সিসিটিভি ফুটেজ দেখছি। উপস্থিত অনেকের সঙ্গে কথা বলছি। যদি তারা সরকারবিরোধী কোনো স্লোগান দিয়ে থাকে বা চক্রান্ত থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম