বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্থিক অনিয়মের অভিযোগে বাফুফে’র বরাদ্দ বন্ধ করেছে ফিফা

news-image

স্পোর্টস ডেস্ক : তিন মাস ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। অর্থ ব্যয়ে স্বচ্ছতার অভাব, অডিট ও আর্থিক লেনদেনের প্রক্রিয়ায় অসন্তুষ্ট হয়ে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ফিফার সাথে আমাদের এই বিষয়ে মঙ্গলবার সভা রয়েছে। ফিফা আমাদের আর্থিক বিষয়ে আরও কিছু নির্দেশনা দিয়েছে। মঙ্গলবারের সভার পরেই মূলত এই বিষয়ে স্পষ্ট করে বলা যাবে।’

দেশের ফুটবলকে উন্নত করতে বড় একটি অর্থ ব্যয় করে থাকে ফিফা। সংস্থাটি প্রতি বছর প্রায় সাড়ে চার লাখ ডলার বরাদ্দ দিয়ে থাকে। যা বাংলাদেশি টাকায় চার কোটি টাকার সমপরিমাণ। কিন্তু চলতি বছরের প্রথম কোয়ার্টারে এখনো কোনো অর্থ পায়নি বাফুফে। নাখোশ ফিফা ৩০ মার্চ এ বিষয়ে ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে।

অর্থ বিভাগের কর্মকর্তাদের উপর সন্তুষ্ট নন বাফুফের সিনিয়র সহসভাপতি। বিশেষ করে প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ব্যর্থ হয়েছেন বলে মনে করেন তিনি। ইতোমধ্যে করাণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে তাকে। এর আগেও দুর্নীতি দমন কমিশন তলব করেছিলো এই কর্মকর্তাকে।

উল্লেখ্য, প্রতি বছর ফিফা ফেডারেশনকে চার কিস্তিতে আর্থিক অনুদান দিয়ে থাকে। অনুদানের বিপরীতে হিসাব দিতে হয় বাফুফেকে। ফিফাও বাফুফেকে দেওয়া অর্থের অডিট করে থাকে।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু