মিয়ানমারে গ্রেফতারি পরোয়ানা থেকে রক্ষা পাচ্ছেন না সেলিব্রেটিরাও

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে জান্তা সরকার বিরোধী প্রচারণা করার অভিযোগে প্রায় ৪০ জন সেলিব্রেটির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে।

সেলিব্রেটিদের মধ্যে সামাজিক মাধ্যম তারকা, সংগীতশিল্পী ও মডেল রয়েছেন। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর দেশটিজুড়ে বিক্ষোভ ও অসহযোগ আন্দোলন চলছে। এসব বিক্ষোভ দমনের নামে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে জান্তানিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী।

দুই মাসের বিক্ষোভে মৃত্যুসংখ্যা দাঁড়িয়েছে ৫৫৭ জনে, আটক হয়েছে ২ হাজার ৬৫৮ জন। অধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) এই তথ্য নিশ্চিত করেছে।
চলমান আন্দোলন জোরালো করতে নতুন নতুন কৌশল অবলম্বন করছেন বিক্ষোভকারীরা। প্রতিবাদের অংশ হিসেবে রবিবার (৪ এপ্রিল) ইস্টার সানডেতে ‘ইস্টার এগ’ সেনাশাসনের প্রতি অবজ্ঞা-অবহেলা প্রদর্শনের প্রতীক হিসেবে প্রদর্শন করে।

বিক্ষোভকারীরা মোমবাতি প্রজ্বালনের পর অনলাইনে ‌ইস্টার এগের’ ছবি পোস্ট করে সেনাশাসনবিরোধী নানা স্লোগান লিখেছেন। তবে সেনাবাহিনী জনগণের তথ্যের আদান-প্রদান বাধাগ্রস্ত করতে ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণ করছে। ইতিমধ্যে ইন্টারনেট পরিষেবা ওয়্যারলেস ব্রডব্যান্ড বন্ধ করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ