,

গণতান্ত্রিক সূচকে বাংলাদেশ পাকিস্তান-আফগানিস্তান থেকেও পিছিয়ে

news-image

নিউজ ডেস্ক : উদার গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান দুর্বল হচ্ছে। পিছিয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মতো দেশের থেকেও।

সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভ্যারাইটিজ অব ডেমোক্রেসির (ভি-ডেম) প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে।

‘অটোক্রাটাইজেশন গোজ ভাইরাল’ শীর্ষক এই প্রতিবেদনটি গত ১১ মার্চ প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, উদার গণতান্ত্রিক সূচকে (লিবারেল ডেমোক্রেসি ইনডেস্ক) ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫৪তম। স্কোর শূন্য দশমিক ১। গতবারের চেয়ে স্কোর কমেছে শূন্য দশমিক ০১৯।

অন্যদিকে এই তালিকায় পাকিস্তানের অবস্থান ১১৬তম। তাদের স্কোর শূন্য দশমিক ২৫। তালিকায় ১২৯তম অবস্থানে থাকা আফানিস্তানের স্কোর শূন্য দশমিক ১৯।

প্রতিবেদনে বলা হয়েছে, শাসনতান্ত্রিক দিক থেকে বাংলাদেশ আছে ‘নির্বাচনভিত্তিক স্বৈরতন্ত্র’ (ইলেকটোরাল অটোক্রেসি) বিভাগে।

এছাড়া নির্বাচনভিত্তিক গণতন্ত্র থেকে ভারত নেমে এসেছে নির্বাচনভিত্তিক স্বৈরতন্ত্রের স্তরে। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ হিসেবে পরিচিত ভারত গত ১০ বছরে ক্রমাগত গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রের দিকে হাঁটছে।

সর্বোচ্চ শূন্য দশমিক ৮৮ স্কোর নিয়ে তালিকার শীর্ষে আছে ডেনমার্ক। শীর্ষ ১০ দেশের আটটিই ইউরোপের। আর শূন্য দশমিক ০১ স্কোর নিয়ে তালিকার তলানিতে রয়েছে আফ্রিকার দেশ ইরিত্রিয়া।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের