বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁতারু দম্পতির বাজিমাত

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ গেমসের সাঁতার ডিসিপ্লিনে একই দিনে বাজিমাত করলেন এক সাঁতারু দম্পতি। বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা ও একই সংস্থার সোনিয়া আক্তার টুম্পা বিয়ে করেছেন গত ফেব্রুয়ারিতে। বিয়ের পর পুলে নেমেই লিখলেন সাফল্যের দারুণ গল্প।

রবিবার দুজনই ব্যক্তিগত ইভেন্টে একটি করে স্বর্ণ ও রুপা এবং দলগত বিভাগে একটি করে স্বর্ণ জিতেছেন।

সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেন আসিফ রেজা। এ ছাড়া ছেলেদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে জিতেন রুপা।

আর সোনিয়া মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ ও মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে ইভেন্টে জেতেন রুপা।

এই দম্পতি দলগত বিভাগেও নিজ সংস্থা নৌবাহিনীর হয়ে সোনা জিতেছেন। ছেলেদের ৪x২০০ মিটার ফ্রিস্টাইলে আসিফ ও মেয়েদের ৪x২০০ মিটার ফ্রিস্টাইলে সোনিয়া দলের হয়ে স্বর্ণ জেতেন।

একসঙ্গে স্বর্ণ জয়ের পর এই দম্পতি উচ্ছ্বাস জানিয়েছে ফেইসবুকে। সোনিয়াকে ট্যাগ করে দেওয়া এক পোস্টে আসিফ লিখেছেন, ‘বাংলাদেশ সাঁতারের ইতিহাসে এই প্রথম স্বামী-স্ত্রী দ্রুততম মানব মানবী।’

রেকর্ড গড়ে স্বর্ণ জয়ের পর আসিফ রেজা বলেন সাংবাদিকদের বলেন, ‘২০১৩ সালের বাংলাদেশ গেমসে ব্রোঞ্জ পেয়েছিলাম। প্রায় ৮ বছর পর বাংলাদেশ গেমস, আমার লক্ষ্য ছিল সোনা জয়ের। লক্ষ্য অর্জনের পথে রেকর্ড গড়তে পারায় খুবই ভালো লাগছে।’

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু