শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিপি নুরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ

news-image

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

রবিবার রাত ৮টার দিকে স্বল্পসময়ের জন্য নিজের ফেইসবুকে লাইভে এসে নুরুল হক নুর এ অভিযোগ করেন।

তিনি দাবি করেন, এদিন সন্ধ্যার পর বাড্ডা এলাকা থেকে ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তবে, ডিবি পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।

ফেইসবুকে লাইভে নুর জানান, গুলশানে আইনজীবীদের সঙ্গে বৈঠক করে বাড্ডার দিকে ফিরছিলেন তিনি। এসময় যানজটে গাড়ি খুব আস্তে আস্তে চলছিল। তখন একজন ড্রাইভারকে নামিয়ে দিয়ে গাড়ির সিটে বসে তাকে অপহরণের চেষ্টা করে। তখন দ্রুত তিনি গাড়ি থেকে নেমে প্রাণ আরএফএলের শো-রুমে আশ্রয় নেন।

ফেইসবুক লাইভে দেয়া যায়, সেই শোরুমের মধ্যেও তাকে টানা হেঁচড়া করছেন কয়েকজন ব্যক্তি। নুর তাদের কাছে পরিচয়পত্র দেখতে চান। কিছুক্ষণ ওই ব্যক্তিদের প্রাণ আরএফএলের শো-রুমে ঘুরতেও দেখা গেছে।

নুর লাইভে দাবি করেন যে ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলন করায় তাকে গুম করার চেষ্টা’ করা হচ্ছে। গোয়েন্দাদের কাছ থেকেই তিনি এই তথ্য জেনেছেন। রবিবারের ঘটনা সেই প্রক্রিয়ারই অংশ বলেও দাবি করেন তিনি।

নুরকে গ্রেফতার বা আটকের কোন চেষ্টা করা হয়েছে কিনা জানতে চাইলে ডিবি প্রধান ঢাকা মেট্টোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, তাকে আটক বা গ্রেফতারের কোন নির্দেশনা তাদের নেই।

তবে তিনি দাবি করেন, নুর বিভিন্ন আসামিকে নিয়ে ঘুরে বেড়ায়। তাদের অনেক সময় গ্রেফতার করতে গেলে নুর লাইভে এসে এসব কথা বলেন।

রবিবার সন্ধ্যায় এমন কোন চেষ্টা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ডিবির অনেক টিম এখন বিভিন্ন জায়গায় কাজ করছে, ফলে সুনির্দিষ্ট করে বলা মুশকিল।

blob:https://www.facebook.com/38983646-642f-4c3d-954f-e76a8d165ce5

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা