,

কষ্ট হলেও মানুষের জীবন বাঁচানোই এখন করণীয় : প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : দেশে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এজন্য সবার একটু কষ্ট হলেও মানুষের জীবন বাঁচানোই এখন সবার করণীয়।

রবিবার সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, বাংলোদেশ আজকে উন্নয়নশীল দেশ। যদিও করোনাভাইরাস কিছুটা অর্থনীতিকে স্থবির করেছে। সারাবিশ্ব আজকে প্রায় স্থবির অবস্থা। তার মধ্যেও বাংলাদেশের অগ্রযাত্রা কিন্তু অব্যাহত ছিল এবং আমরা উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি। এটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ২০২০ সালের মার্চ মাস থেকে করোনাভাইরাস মহামারির ঢেউটা শুরু হয়, যা স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা- এই ধরনের অনেক কর্মসূচি নেওয়ায় এবং সরকার সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল বলে অনেকটা বন্ধ করা সম্ভব হয়েছিল।

তিনি বলেন, আজকে আবার দেখা যাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। আমি মনে করি এই দ্বিতীয় ঢেউ সামলাতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি জানি একটু কষ্ট হবে, তারপরও।

শেখ হাসিনা বলেন, সংসদে আসার আগে মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মানুষকে সুরক্ষিত করতে কতগুলো নির্দেশনা ঠিক করে সেই ফাইলে স্বাক্ষর করে এসেছি।

করার কথা জানিয়ে তিনি বলেন, এসব নির্দেশনা প্রজ্ঞাপন আকারে প্রকাশ হবে।

শেখ হাসিনা বলেন, আমি জানি যে এখানে হয়ত আমাদের মানুষের একটু সমস্যা হবে। তারপরও আমি বলব যে জীবনটা অনেক বড়, জীবনটা আগে। মানুষের জীবনটা বাঁচানো, এটাই সকলের করণীয়। দ্বিতীয় সংক্রমণ যেটা হচ্ছে, এটা আরও মারাত্মক আকার ধারণ করেছে সারা বিশ্বব্যাপী। আমাদের দেশের মানুষকেও সচেতন থাকতে হবে।

২৯-৩১ মার্চের মধ্যে দেশে সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়া এবং এরপর থেকে ক্রমাগত বাড়ছে বলে জানান তিনি।

সবাইকে লোকসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যখনই লোক সমাগম বা কোন বাজারে যাবেন বা কোথাও যাবেন, ঘরে ফিরেই যেন সাথে সাথে একটু গরম পানির ভাপটা নেওয়া। মাস্ক তো পরবেনই কিন্তু ঘরে ফিরেই গরম পানির ভাপটা নিলে ভেতর থেকে উপকার পাওয়া যায়। এবারের করোনাভাইরাসের ধরণটা এমন, যা চট করে বোঝা যায় না যে কতদূর ক্ষতি করল। কিন্তু হঠাৎ খারাপ অবস্থা হয়ে যায়। সেজন্য সবাইকে একটু সাবধান থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানাচ্ছি।

আগে বয়স্করা বেশি সংক্রমণের ঝুঁকিতে থাকলেও এবার শিশু এবং তরুণরাও সংক্রমিত হচ্ছে জানিয়ে তাদের সুরক্ষিত রাখতে সবাইকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের