,

লঞ্চডুবি: প্রতিকূল আবহাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির পর প্রতিকূল আবহাওয়ায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারীদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, রাত সাড়ে ৯টায়ও প্রচন্ড বাতাস ও ঝড়ের পাশাপাশি বৃষ্টির কারণে পুরোদমে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। আবহাওয়া এতটাই প্রতিকূলে যে, আমাদের উদ্ধারকারী যানগুলো পাশে দাঁড়াতেই পারছে না। আমাদের তিনটি টিম কাজ করছে। আবহাওয়া একটু অনুকূলে আসলেই আমাদের কাজ দ্রুত হবে।

নারায়ণগঞ্জ নৌ-পুলিশের পুলিশ সুপার মীনা মাহমুদা বলেন, শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকার ব্রিজ সংলগ্ন একটি লঞ্চ ডুবেছে। ঘটনাস্থলে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন। এক নারীর লাশ পাওয়া গেলেও তার পরিচয় পাওয়া যায়নি।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকার ব্রিজ সংলগ্ন এলাকায় সাবিত আল হাসান নামে মুন্সীগঞ্জমুখী একটি লঞ্চ ডুবে যায়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের