,

মামুনুল হককে নিয়ে ফেসবুক আপত্তিকর পোস্ট, যুবলীগ নেতা আটক

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের ছবির সঙ্গে এক নারীর আপত্তিকর ছবি পোস্ট করেছিলেন সুনামগঞ্জের তাহিরপুরে এমাদ আহমেদ জয় নামের এক ইউনিয়ন যুবলীগ নেতা। এতে উত্তেজনা সৃষ্টি হওয়ায় তাকে আটক করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে তাহিরপুর থানা পুলিশ জয়কে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃত জয় উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেন, ‘বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই যুবকককে আপাতত পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সে থানায় আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় আজ রবিবার দুপুরে আলেমা সমাজের নেতৃবৃন্দের সাথে থানায় মতবিনিময় করা হয়েছে। এ নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিজ নিজ অবস্থান হতে সবাই সহযোগিতা করবেন বলে আশস্ত করেছেন।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি এম সালমান আহমদ সুজন বলেন, ‘শনিবার বিকেলে এক নারীর অশ্লীল ছবির সাথে হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের ছবিযুক্ত করে এমাদ আহমদ জয় তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছে। এ নিয়ে আলেম সমাজ ও হেফাজত অনুসারীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশেকে অবহিত করা হয়েছে। এরপর আজ রোববার দুপুরে পুলিশ এমাদকে আটক করে থানায় নিয়ে এসেছে।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড