শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতলক্ষ্যায় ৫০ জন যাত্রী নিয়ে লঞ্চডুবি

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে ৫০ জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। একটি লাইটারেজ জাহাজের ধাক্কায় নৌযানটি তলিয়ে যায় বলে জানিয়েছে নৌ পুলিশ।

আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঘাট ছাড়ার কিছুক্ষণ পর মাঝ নদীতে লঞ্চটিকে ওই জাহাজটি ধাক্কা দেয়।

নারায়ণগঞ্জ সদর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে প্রাণহানি বা জানমালের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

শহিদুল ইসলাম বলেন,‌ ‌‘এমভি হাবিব আল হাসান নামের লঞ্চটি নারায়ণগঞ্জের কেন্দ্রী ঘাট থেকে মুন্সিগঞ্জের দিকে রোববার সন্ধ্যায় ৬টায় রওনা দেয়। কয়লাঘাট এলাকায় গেলে এসকে থ্রি নামে লাইটারেজ জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে ডুবে যায় লঞ্চটি। ডুবে যাওয়ার সময় লঞ্চটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিল।’

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা