,

৩০ টাকার জন্য ভ্যানচালকে খুন!

news-image

অনলাইন ডেস্ক : মাত্র ৩০ টাকার জন্য যশোরের অভয়নগরে মাদকাসক্ত গ্যারেজমিস্ত্রী রাজু ওরফে টুট্টু ফকির রড দিয়ে পিটিয়ে শুকুর আলী (৫৫) নামে এক ভ্যানচালকে হত্যা করেছেন। গতকাল শনিবার (৩ মার্চ) রাতে উপজেলার ধোপাদী গ্রামে নতুনপাড়ায় টুট্টু ফকিরের গ্যারেজে এ ঘটনা ঘটে। আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে।

নিহত শুকুর আলী ধোপাদী গ্রামের দপ্তরীপাড়ার গুচ্ছগ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। হত্যাকারী রাজু ওরফে টিট্টু ফকির একই গ্রামের ইদু ফকিরের ছেলে।

নিহতের ভাই মকবুল হোসেন জানান, শনিবার রাত আনুমানিক ৮টার সময় শুকুর আলী তার ভ্যান নিয়ে টুট্টু ফকিরের গ্যারেজের সামনে পৌঁছলে পাওনা ৩০ টাকা দাবি করেন গ্যারেজমিস্ত্রী টু্ট্টু ফকির। টাকা পরে দিতে চাইলে টুট্টু ফকির তার হাতে থাকা ভ্যানের রড (এক্সেল রড) দিয়ে শুকুর আলীর মাথায় আঘাত করেন। রক্তাক্ত জখম অবস্থায় শুকুর আলী মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী ও পথচারীরা শুকুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। গ্যারেজমিস্ত্রী রাজু ওরফে টুট্টু ফকিরকে আটকের অভিযান চলছে। মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

সূত্র: কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড