,

লকডাউনে বইমেলা বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারিতে সারাদেশে লকডাউন ঘোষণা করা হলেও বন্ধ হচ্ছে না অমর একুশে বইমেলা। লকডাউনের মধ্যে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এবং জনসমাবেশ এড়িয়ে চলবে বইমেলার কার্যক্রম।

রবিবার (৪ এপ্রিল) বাংলা একাডেমিকে পাঠানো সংস্কৃতি মন্ত্রণালয়ের এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি এবং সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অমর একুশে বইমেলা ২০২১ এর কার্যক্রম চলমান রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে এসময় স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ এবং জনসমাবেশের মতো ঝুঁকিপূর্ণ যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যও নির্দেশ দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের