,

আইপিএলের প্রথম দুই ম্যাচে মোস্তাফিজ অনিশ্চিত!

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের পর মোস্তাফিজুর রহমানকেও আইপিএলে খেলার ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম দুই ম্যাচে মোস্তাফিজের খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সফর শেষ করেছেন। এখন সেখান থেকেই আইপিএল খেলতে ভারতে যাবেন মোস্তাফিজ। কিন্তু করোনা পরিস্থিতিতে কোয়ারেন্টাই বিধির কারণে প্রথম ম্যাচটা যে খেলা হচ্ছে না তার, এটা বলাই যায়। দ্বিতীয় ম্যাচে খেলা নিয়েও সংশয় থাকছে।

আইপিএলের ১৪তম আসর মাঠে গড়াবে ৯ এপ্রিল। মোস্তাফিজদের রাজস্থান রয়্যালস প্রথম ম্যাচ খেলতে নামবে পাঞ্জাব কিংসের বিপক্ষে, ১২ এপ্রিল। মোস্তাফিজ দলের সঙ্গে যোগ দেওয়ার আগে নিয়ম অনুযায়ী সাত দিন কোয়ারেন্টিনে থাকবেন। আর সেটা করতে হলে প্রথম ম্যাচটা মিস করবেন তিনি।

এখন এই সাত দিনের কোয়ারেন্টিন পর্বে যদি কোনো সমস্যা হয়, তাহলে আরো কয়েক দিন কোয়ারেন্টিনে থাকতে হতে পারে মোস্তাফিজকে। সে ক্ষেত্রে ১৫ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টুর্নামেন্টে রাজস্থানের দ্বিতীয় ম্যাচেও দেখা যাবে না তাকে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের