শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিষ্টি আলুর ওজন ২০ কেজি!

news-image

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের সূর্যখালী ঈদগাহ মাঠ থেকে মিলল ২০ কেজি ওজনের এক বিশাল মিষ্টি আলু।

অস্বাভাবিক আকৃতির আলুটি এক নজর দেখতে এলাকাবাসীসহ আশপাশের অনেক লোকজন ভিড় জমিয়েছে।

স্থানীয় সৌখিন কৃষক তাজুল ইসলাম জানান, গত বছর ঈদগাহ মাঠে কয়েকটি মিষ্টি আলুর লতা রোপণ করেন তিনি। যদিও তিনি পেশায় কৃষক নয়। শখের বসে শাক খাওয়ার জন্য লতা রোপণ করেছিলেন মাঠের ভেতরের একাংশে। সেখান থেকে সারা বছর শাক খেয়েছেন তিনি।

তাজুল জানান, শনিবার সকালে মরে যাওয়া লতাগুলো কেটে মাটি খুঁড়তে গেলে দেখা মিলে ২০ কেজি ওজনের একটি মিষ্টি আলুর। এছাড়াও ২-৩ কেজি ওজনেরও বেশ কিছু আলু মিলেছে সেখানে।

সরকারি সংশ্লিষ্ট দপ্তরে আলুটি গবেষণার জন্য দিতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান বলেন, ‘বিষয়টি আমরা সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। ২০ কেজি ওজনের আলুটি সংরক্ষণ করে কৃষি গবেষণা কেন্দ্রে পাঠানো হবে।’

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা