শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএনও’র উপস্থিতিতে পালালেন বর-কনে

news-image

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানের স্বাস্থ্যবিধি না মেনে চলছিল দুটি বিয়ের অনুষ্ঠান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হলে দ্রুত অনুষ্ঠান ত্যাগ করে চলে যান বর-কনেসহ স্বজনরা। আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জানালীহাট এলাকার নন্দনপার্ক ও প্যাভিলিয়ন কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দন পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের অনুষ্ঠানের বর-কনের বাড়ি চিকদাইর ইউনিয়ন ও হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তায়। অন্যদিকে প্যাভিলিয়ন কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের অনুষ্ঠানের বর-কনের বাড়ি জানালীহাট ও কদলপুরে। দুটি বিয়ের অনুষ্ঠানেই শত শত মানুষের খাবার আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি না মেনে বর ও কনেপক্ষের আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে পরিণত হয় কমিউনিটি সেন্টার।

এদিকে, খাবারের পর্ব শেষে বাকি ছিল বিয়ের আনুষ্ঠানিকতার কয়েকটি পর্ব। এমন সময় পুলিশ নিয়ে অনুষ্ঠানে হাজির হন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনয়েদ কবির সোহাগ। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েই হ্যান্ড মাইকিং দিয়ে জনসমাগম বন্ধের নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে দিগ্বিদিক ছুটতে থাকেন বর-কনেসহ দুই পক্ষের আত্মীয়-স্বজন। বর-কনে গাড়িতে উঠে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, ‘করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বিস্তার রোধে আমরা সকাল থেকে স্বাস্থ্যবিধি মনিটরিং করেছি। এর মধ্যে দুটি কমিউনিটি সেন্টারে স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে ধুমধাম বিয়ের অনুষ্ঠান চলছিল। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ের অনুষ্ঠান পণ্ড করেছি। তবে জরিমানা করা হয়নি।’

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা