,

এবার মঠবাড়িয়ায় ধান ক্ষেতে মিলল ইলিশ!

news-image

অনলাইন ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় এবার ধান ক্ষেতে ইলিশ মাছ পাওয়ার খবর পাওয়া গেছে। এর আগে পুকুরেও ইলিশ মাছ পাওয়ার খবর শোনা গেছে।

উপজেলার ছোটহারজী গ্রামে মো. দেলোয়ার হোসেন (৩৮) নামে এক যুবক বৃহষ্পতিবার রাতে ধান ক্ষেতে মাছ ধরতে গিয়ে একটি ইলিশ মাছ পান।

ঘটনাটি এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মো. দেলোয়ার হোসেন ছোটহারজী গ্রামের মো. চান মিয়ার ছেলে। দেলোয়ার স্থানীয় কাটাখালি বাজারে ফার্নিচারের ব্যবসা করেন।

দেলোয়ার হোসেন জানান, প্রতি বছর চৈত্র মাসে পূর্ণিমার জোয়ারের পানিতে ধানক্ষেত ডুবে গেলে সেখানে মাছ পাওয়া যায়। বৃহষ্পতিবার রাতে ধানক্ষেতে পানি আসলে টেঁটা নিয়ে মাছ ধরতে গিয়ে ইলিশ মাছটি শিকার করেন। ইলিশ মাছ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখার জন্য দেলোয়ারের বাড়িতে লোকজনের ভিড় জমে যায়।

ছোটহারজী গ্রামের শিক্ষক উজ্বল বড়াল জানান, তিনি ইলিশ মাছটি দেখেছেন। মাছটির ওজন প্রায় ৫০০ গ্রাম হবে বলে তিনি জানান।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড