,

দুই দম্পতি বিবাহ বিচ্ছেদের অপেক্ষায়

news-image

বিনোদন ডেস্ক : শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার স্বামী রোশন সিংহ আর সাংসদ নুসরত জাহান ও তার স্বামী নিখিল জৈন। আইনি পদ্ধতিতে বিচ্ছেদ না হলেও আলাদা রয়েছে দুই দম্পতি। একজন ইন্ডাস্ট্রিতে স্ত্রীর নতুন প্রেমিকের গুঞ্জন নিয়ে বিব্রত। আর একজন ২০২১-এর নির্বাচনের পর স্ত্রীকে বিচ্ছেদ দেয়ার অপেক্ষায় দিন গুণছেন।

গত বছর পূজার পর থেকে আলাদা থাকতে শুরু করেছিলেন রোশন এবং শ্রাবন্তী। আইনি পদ্ধতিতে বিচ্ছেদ না হলেও একে অন্যের সঙ্গে কোনও রকম যোগাযোগ রাখেন না তারা। শ্রাবন্তীর রাজনীতিতে যোগদানের পর তাকে সৌজন্যমূলক শুভেচ্ছা জানিয়েছিলেন রোশন। তিনি বলেন, ‘নির্বাচনের আগে কিছুই হবে না। তবে দু’বছর আগে শ্রাবন্তী চট্টোপাধ্যায় নামে একটা মেয়েকে আমি বিয়ে করেছিলাম। কিন্তু আজ রাস্তায় ওকে দেখলে আমি চিনতেই পারব না। ওর মুখটা আমি ভুলে গিয়েছি।’

অন্য দিকে নুসরাতও এখন বাবা-মা আর বোনের সঙ্গে বালিগঞ্জে থাকেন। কিন্তু কোনও দম্পতিরই বিবাহবিচ্ছেদ হয়নি। কিছুদিন আগে নিখিল জানান, তার আর নুসরতের বিবাহবিচ্ছেদ নিয়ে তিনি মুখ খুলবেন না। সেই প্রসঙ্গ ওঠায় তিনি বলেছেন, ‘যে দিন বিবাহবিচ্ছেদ হবে, সে দিন আমি ঠিক জানিয়ে দেব। এখনও সেই সময় আসেনি।’

নিখিল এবং রোশন দুজনেই নির্বাচনের ফলফল ঘোষণার অপেক্ষায়। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে চলছে ক্ষমতা দখলের লড়াই। সেই সাথে বিবাহ বিচ্ছেদের জন্য দিন গুণছেন দুই দম্পতি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের