রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনায়ক রিয়াজ করোনায় আক্রান্ত

news-image

বি‌নোদন প্রতি‌বেদক : ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছেন চিত্রনায়ক রিয়াজ। আজ শুক্রবার বিকেলে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ মার্চ তি‌নি নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলেন। পরদিন রিপোর্ট পান, রেজাল্ট পজিটিভ এসেছে। বর্তমানে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

এ‌দি‌কে, শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিংয়ে অংশ নিতে তার ভারতে যাওয়ার কথা। তবে করোনা আক্রান্ত হওয়ায় আপাতত ভারত যাওয়া হচ্ছে না তার। ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করবেন রিয়াজ।