,

বিমানবন্দরে কোলের শিশুকে ফেলে গেলেন মা

news-image

নিজস্ব প্রতিবেদক : হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ৮ মাসের শিশুসন্তানকে ফেলে চলে গেছেন মা। পরে ফেলে যাওয়া ওই শিশুটিকে উদ্ধার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক নারী সদস্য।

শুক্রবার (২ এপ্রিল) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল (আগমনী) টার্মিনালে এ ঘটনা ঘটে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে বিমানবন্দরের অ্যারাইভাল (আগমন) টার্মিনালে সৌদি আরব থেকে এক নারী ঢাকায় আসেন। ফ্লাইট অবতরণের পর তিনি ৫ নম্বর লাগেজ বেল্টের সামনে শিশুটিকে নিয়ে অবস্থান করেন। বাড়ি ফেরার জন্য রাতে গাড়ি পাবেন না বলে তিনি সকাল পর্যন্ত সেখানেই অপেক্ষা করেন। সকাল ৮টার দিকে হঠাৎ শিশুটিকে কান্না করা অবস্থায় রেখে লাগেজ নিয়ে তিনি পালিয়ে যান।

ওই নারীর সঙ্গে একই ফ্লাইটে আসা আরেক নারী জানান, শিশুটির মা সৌদি আরবে কাজের জন্য গিয়েছিল। সেখানে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরেই এই সন্তানের জন্ম। তবে দেশে ফেরার আগেই তাদের ডিভোর্স হয়ে যায়। সন্তানকে নিয়ে তিনি কোথায় যাবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। প্লেনে কয়েকবার কান্নাকাটিও করেছেন।

আলমগীর হোসেন জানান, উদ্ধারের সময় শিশুটি অনেক কান্না করছিল। এপিবিএনের কয়েকজন নারী অফিসার তার কান্না থামানোর চেষ্টা করেন। পরে মেস থেকে দুধ এনে শিশুটিকে খাওয়ানো হয়। বর্তমানে শিশুটির কান্না থেমেছে। আমরা তার মায়ের খোঁজ করছি।

তিনি বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখে ওই নারীকে চিহ্নিত করার চেষ্টা করছি। তাকে না পাওয়া গেলে, সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাককে জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের