রেমিট্যান্স বাড়ছে, বাড়তেই থাকবে, বললেন অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সময়োপযোগী ২ শতাংশ নগদ প্রণোদনাসহ বিভিন্ন সংস্কারমুখী পদক্ষেপের কারণে রেমিট্যান্স বাড়ছে এবং বাড়তেই থাকবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১ এপ্রিল) করোনাভাইরাস মহামারির মধ্যেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্সের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মন্ত্রী এ মন্তব্য করেন।

মুস্তফা কামাল বলেন, ‘প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রাখতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে অন্যতম প্রবাসী আয় পাঠানোর নিয়ামকানুন সহজ করে দেয়া, সময়োপযোগী ২ শতাংশ নগদ প্রণোদনা। এছাড়া আরও বিভিন্ন সংস্কারমুখী গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রভাবে রেমিট্যান্স বাড়ছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের এ অর্জন দিন দিন বেড়েই চলছে, আমাদের প্রত্যাশা এটি আরও বাড়বে। এ বিষয়ে সরকারের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। কাউকে হয়রানি করা হয় না, সময় মতো এর উপকারভোগীর হাতে পৌঁছে যায়। যে কারণে এটি দিন দিন বেড়েই চলছে এবং বাড়তেই থাকবে, ইনশাআল্লাহ।’

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, করোনার মধ্যেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সর্বশেষ মার্চে প্রবাসীরা ১৯১ কোটি মার্কিন ডলারের (১.৯১ বিলিয়ন) রেমিট্যান্স পাঠিয়েছেন, যা টাকার হিসাবে প্রায় ১৬ হাজার কোটি।

চলতি বছরের মার্চের রেমিট্যান্সের পরিমাণ গত বছরের একই মাসের (মার্চ-২০২০) চেয়ে ৩৫ দশমিক ১০ শতাংশ বেশি। গত বছরের মার্চে ১২৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল দেশে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী